হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

ইরানের উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকম জানায়, ইরানের ওপর তাদের সর্বশেষ এই হামলা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। এই অভিযানে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, চাবাহার, জাস্ক, কোনোরাক, আবু মুসা ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকার সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতা লক্ষ্য করে নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহার করেছে।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ইরানের যে সক্ষমতা রয়েছে, তা আরো দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে আরো জানানো হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এএম

৬ বছর ধরে বিধবা নারীর ভাতা তুলছেন বিএনপি নেতা

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন