হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চুক্তি মেনে চল, এটাই তোমাদের জন্য ভালো —যুক্তরাষ্ট্রকে ইরানের নসিহত

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিশ্চিত করতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় গৃহীত ব্যবস্থা বাস্তবায়নে অটল থাকার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ওই অঞ্চলে হস্তক্ষেপ না করে সমঝোতার শর্ত মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়্যা বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং এ পথ দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব ইরানের সশস্ত্র বাহিনীর ওপর বর্তায়। এ দায়িত্ব পালনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা সব ব্যবস্থা বাস্তবায়নে তেহরান দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অতীতে একাধিক আন্তর্জাতিক চুক্তি থেকে সরে গিয়ে অঙ্গীকার ভঙ্গের নজির স্থাপন করেছেন। পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বর্তমান সমঝোতা স্মারকের ক্ষেত্রেও একই আচরণ করছে।

আকরামি নিয়্যার দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দক্ষিণে একটি ‘অবৈধ করিডোর’ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা সমঝোতা স্মারকের পরিপন্থী। তার ভাষ্য অনুযায়ী, চুক্তি অনুসারে প্রণালির সব ধরনের নৌযান চলাচল ও ট্রানজিট ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের। এ বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা হস্তক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তাই ওয়াশিংটনের উচিত সমঝোতা স্মারকের বিধান মেনে চলা, আঞ্চলিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া এবং সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থ বিবেচনায় রাখা।

ইরানি সেনা মুখপাত্র আরও সতর্ক করে বলেন, ইরানের দ্বীপ, উপকূল বা সামরিক স্থাপনার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর ও ব্যাপক’ জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড তাদের নিজেদের মিত্রদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে ফেলছে।

সাম্প্রতিক মার্কিন তৎপরতার প্রসঙ্গে আকরামি নিয়্যা বলেন, যুক্তরাষ্ট্র বারবার এ অঞ্চলে হস্তক্ষেপ করছে এবং প্রতিবারই ইরান কঠোর জবাব দিয়েছে। তিনি জানান, সমঝোতা স্মারক স্বাক্ষর ও যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান তার সামরিক সক্ষমতা আরও জোরদার করার সুযোগ কাজে লাগিয়েছে।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিয়মিতভাবে যুদ্ধ প্রস্তুতি ও সামরিক সক্ষমতা উন্নয়নে কাজ করছে এবং সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমরা কখনোই যুক্তরাষ্ট্র বা আমাদের অন্য শত্রুদের বিশ্বাস করি না।

এদিকে পৃথক এক বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়্যা দেশটির সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আলি খামেনির দাফন ও জানাজায় জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ইরানের জনগণ শোককে জাতীয় ঐক্য ও শক্তির প্রতীকে পরিণত করেছে।

সূত্র: আল মায়াদীন

এআরবি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান