হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হামলা থেকে ইরানের যুদ্ধবিমান রক্ষা করছে পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান মোতায়েনসংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, এ ধরনের ভিত্তিহীন খবর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করার প্রচেষ্টার অংশ।

এর আগে একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান দ্বন্দ্বে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও তারা গোপনে ইরানি সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন হামলা থেকে বাঁচাতে ইসলামাবাদ সম্ভবত ইরানি বিমানগুলোকে ‘ঢাল’ হিসেবে কাজ করছে।

এসব দাবি নাকচ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ইরানি বিমানগুলো যুদ্ধবিরতি চলাকালে এখানে এসেছে। কোনো ধরনের সামরিক জরুরি অবস্থা বা বিমান রক্ষার ব্যবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে আরো বলা হয়, প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর বর্ণনা প্রচার করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পাকিস্তান বরাবরের মতোই আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

টপ নিউজ: চার বন্ধু রাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক লাখ কোটি টাকা

বিও হিসাব খোলায় চালু হচ্ছে ই-কেওয়াইসি

উন্নয়ন কাজে গতি আসবে কতটা