হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির প্রচেষ্টায় ট্রাম্পকে ধন্যবাদ লেবাননের প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এসময় তিনি লেবাননে যুদ্ধবিরতি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এটি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রেসিডেন্ট আউন লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট আউন ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে “যত দ্রুত সম্ভব” একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে, ট্রাম্প লেবানন এবং প্রেসিডেন্ট আউনের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন বলেও জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে এই ফোনালাপকে লেবাননে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এমএমআর

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ