হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির জানাজা ব্যাপকভাবে প্রচার করল পশ্চিমা মিডিয়া

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যাপকভাবে প্রচার করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুষ্ঠানটির বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচার করেছে।

শুধু পশ্চিমা গণমাধ্যমই নয়, ইসরাইলি সংবাদমাধ্যম এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমও অনুষ্ঠানটিকে গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।

সোমবার রাজধানী তেহরানে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়। ভোর থেকেই নির্ধারিত শোভাযাত্রার বিভিন্ন পথে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির খবরে বলা হয়েছে, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি বহন করেন। পুরো শোভাযাত্রাজুড়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন।

এআরবি

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ