হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিই আলোচনার ‘প্রবেশপথ’: লেবাননের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার জন্য ‘স্বাভাবিক প্রবেশদ্বার’ হিসেবে কাজ করবে। খবর আলজাজিরার।

মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় আউন এ কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, লেবানন দেশের দক্ষিণাঞ্চলসহ সব অঞ্চলে উত্তেজনা বন্ধ করতে আগ্রহী, যাতে নিরীহ মানুষ—নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা বন্ধ হয় এবং গ্রাম ও শহরগুলোর বাড়িঘর ধ্বংসের ঘটনা থামে।

প্রেসিডেন্ট আউন আরো বলেন, ইসরাইলের সঙ্গে সম্ভাব্য আলোচনা শুধুমাত্র লেবাননের কর্তৃপক্ষের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে।

তিনি জোর দিয়ে বলেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, যেকোনো সশস্ত্র উপস্থিতি বন্ধ করতে দেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত পুনরায় মোতায়েন করার কথাও উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে তা ভবিষ্যতে ইসরাইল-লেবানন সম্পর্ক উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ