হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে মক্কা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তার ওপরই এর সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার কোরের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তারিক খান।

সোমবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা জোটের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে তেহরানে ইরানি কর্মকর্তাদের বৈঠক কেবল কূটনৈতিক আলোচনা নয়; বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে চলমান প্রতিদ্বন্দ্বিতারই অংশ।

তারিক খান বলেন, মক্কা জোট শেষ পর্যন্ত একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রূপ নিতে পারে। তবে এ ধরনের কাঠামোয় ইরানের অন্তর্ভুক্তিই এর সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করবে।

তিনি আরো বলেন, ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনায় ওই কাঠামোয় ইসরাইলের অবস্থান কী হবে এবং আঞ্চলিক দেশগুলো ইসরাইলের নীতিগুলো কতটা মেনে নিতে প্রস্তুত, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তারিক খানের ভাষায়, ‘প্রশ্নটি এখন আর শুধু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে সীমাবদ্ধ নেই। বরং যুদ্ধের আগে যে আঞ্চলিক ব্যবস্থা ছিল, তার পরিবর্তে কেমন নতুন ব্যবস্থা গড়ে উঠবে, সেটিই এখন মূল প্রশ্ন।’

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’