হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু সরকার পরিচালনায় অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অভিযোগ করেছেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচ এবং উগ্র-অর্থোডক্স গোষ্ঠীগুলোর প্রভাবে পরিচালিত হচ্ছেন। এ কারণে তিনি ‘নিজের সরকার পরিচালনা করতে অক্ষম’ বলেও মন্তব্য করেন বেনেট।

পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে বেনেট বলেন, ‘তিনি (নেতানিয়াহু) নিজের সরকার পরিচালনা করতে পারছেন না, কারণ বেন-গভির, স্মোটরিচ এবং হারেদি গোষ্ঠী—সবাই তাকে নিয়ন্ত্রণ করছে।’

বেনেট (যিনি বেনেট ২০২৬ দলের নেতা) বলেন, বেন-গভির ও স্মোটরিচের মতো ব্যক্তিদের তিনি কখনোই নিজের সরকারে রাখতেন না। তার ভাষায়, তারা ‘অত্যন্ত বোকামিপূর্ণ বক্তব্য’ দেন। তিনি বলেন, নিজের কোনো মন্ত্রী এমন মন্তব্য করলে তিনি তাকে সতর্ক করতেন।

‘কিন্তু নেতানিয়াহু এখন আর তা করতে পারেন না, কারণ তিনি তাদের ওপর নির্ভরশীল।’ বলেন বেনেট।

ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর পেছনে সরকারের কর্মকাণ্ড এবং মন্ত্রীদের ‘ক্রমাগত নিজেদের ক্ষতি করার মতো পদক্ষেপ’ দায়ী। তার মতে, একই সময়ে দেশটি কার্যকর জনকূটনীতিও চালাতে ব্যর্থ হয়েছে।

বেনেট আরও বলেন, গাজা উপত্যকা, লেবানন এবং ইরান ফ্রন্টে ইসরাইলের দীর্ঘমেয়াদি যুদ্ধ দেশটির সামরিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে দেশটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘এটি ইসরাইলের সামরিক নীতি নয়।’

এদিকে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে বেনেট ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ টুগেদার নামে একটি জোট গঠন করেছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার