ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরাক। সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। নিরাপত্তাবিষয়ক দুটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে বড় পরিসরে অভিযান চালানো হচ্ছে।
সৌদি আরব শুক্রবার জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়। এর পরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন।
সূত্র: রয়টার্স
আরএ