হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলের বোমাবর্ষণে দুইদিনে নিহত ৫০, আহত ৩৩৫ জন

আমার দেশ অনলাইন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে ইসরাইলের বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত এবং ৩৩৫ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সকালেও লেবাননের উপর ইসরাইলের বিমান হামলা চালু ছিল। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইসরাইল জানিয়েছে, তারা লেবাননে স্থলবাহিনী আরও এগিয়ে নিয়ে যাবে এবং ‘কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা’ দখল করবে, যাতে সীমান্তবর্তী বসতিগুলোর ওপর হামলা প্রতিরোধ করা যায়।

সূত্র: ল'ওরিয়েন্ট টুডে

এসআর

গাজায় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ