হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে একমাত্র ওমান ইরানে হামলার বিপক্ষে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান। তবে সেই আলোচনার মাঝেই শনিবার সকালে ইরানে হামলা চালায় ইসরাইল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি আজকের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে ওমানই ইরানে হামলার সমালোচনা করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এ হামলায় তিনি ‘মর্মাহত’ কেননা সক্রিয় ও গুরুতর আলোচনা আবারো বাধাগ্রস্ত হলো। এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বৈশ্বিক শান্তির উদ্দেশ্য কোনোটিই সুরক্ষিত হলো না।

তিনি আরো বলেন, ‘আর আমি সেই নিরপরাধ মানুষদের জন্য প্রার্থনা করি, যারা এর ফলে ভোগান্তিতে পড়বে।’

আলবুসাইদি যুক্তরাষ্ট্রকে আরো জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছি যেন তারা আরো গভীরে জড়িয়ে না পড়ে। এটি আপনাদের যুদ্ধ নয়।”

লেবাননের জেফতা শহরে ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ৭

ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৬৩৭

ইরানের হামলা বন্ধের ঘোষণার পরও বন্ধ থাকছে ইসরাইলের স্কুল

‘ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরাইল’

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ভেতরে ছিলো ২৪ ভারতীয় নাবিক

‘ইসরাইলের বিদায় ঘণ্টা বেজে গেছে’

হরমুজ ইস্যুতে যাদের নিষেধাজ্ঞা দিল ইইউ

লেবাননে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর রকেট হামলা

যুদ্ধবিরতির পরও লেবাননে ৩৫০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

নেতানিয়াহু যেকারণে ট্রাম্পের ‘ইরান চুক্তি’ ভেঙে দিতে চান