হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

আল-জাজিরা

এআই দ্বারা নির্মিত ছবি।

হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এ তথ্য জানিয়েছেন।

ইরানি বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, রোববার ১৩ সেপ্টেম্বর সকালে জাহাজটিতে হামলা হয়।

গভর্নর তেমোরি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে।

‘সন্ত্রাসী’ বলতে তিনি মার্কিন সেনাদের বুঝিয়েছেন।

হরমুজ প্রণালি নিয়ে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালানোর পর প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জাহাজ এই পথে চলতে দেওয়া হচ্ছে না।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজে ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ইরান থেকে কোনো জাহাজকে হরমুজ দিয়ে প্রবেশ বা বের হতে দিচ্ছে না।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট শতাধিক জাহাজকে তারা ঘুরিয়ে দিয়েছে। এসব জাহাজকে ইরানি বন্দরে ভিড়তে বা সেখান থেকে বের হতে দেওয়া হয়নি।

এদিকে নৌ অবরোধ নিয়ে আজ সরব হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিনিরা ইরানিদের ওষুধ ও সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করছে।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যত চাপই প্রয়োগ করুক, তারা নতি স্বীকার করবেন না। আত্মসমর্পণও করবেন না।

এএম

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

হুথিদের চাপ, সৌদির সামনে যুদ্ধের ফাঁদ

আদানির গোড্ডা কেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

ইন্দোনেশিয়ায় ইসরাইলি কোম্পানির তৎপরতা বৃদ্ধির কারণ কী

এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

মহাসচিবের উপস্থিতিতে স্কুল-মাদরাসা বন্ধ রেখে ফেনীতে বিএনপির সভা

পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে