হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের হামলায় সৌদি তেল স্থাপনার ব্যাপক ক্ষতি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা আরামকোর বড় ধরনের ক্ষতির দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে।

গত সোমবার ধারণ করা ছবিগুলোতে দেখা যায়, লোহিত সাগর উপকূলে অবস্থিত ‘সৌদি আরামকোর’ ইয়ানবু বাল্ক প্ল্যান্টের একটি গোলাকার স্টোরেজ ট্যাংকের চারপাশজুড়ে পোড়া দাগ রয়েছে। যা ইঙ্গিত করে, সাম্প্রতিক হামলায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত 'আলহামরানি-ফুকস ব্লেন্ডিং অ্যান্ড গ্রিজ প্ল্যান্ট'-এ আরও মারাত্মক ক্ষতির আলামত মিলেছে। স্যাটেলাইট চিত্রে প্রতিষ্ঠানটির বিশাল একটি অংশজুড়ে অগ্নিকাণ্ডের স্পষ্ট চিহ্ন দেখা গেছে।

ইয়েমেনের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকো স্থাপনা, স্যাটেলাইট ছবিতে মিলল প্রমাণ। ছবি: সংগৃহীত।

এদিকে, ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সৌদি আরবে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পরেই এসব ছবি সামনে এলো। তিনি এই হামলাকে সৌদি আরবের ‘নগ্ন ও অপরাধমূলক আগ্রাসনের’ বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

ইয়াহিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে সৌদির জিজান অঞ্চলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকলস।

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা