হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‍হুথিদের বিরুদ্ধে এক দিনে ৭৩৬ অভিযান, হতাহত ৩০৭

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ৭৩৬টি সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার। এসব অভিযানে ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ সময় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় ৬৮টি সামরিক যান ও অস্ত্র ।

শনিবার ইয়েমন সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় এসব হামলা চালানো হয় বলে জানায় তারা।

পশ্চিমা সমর্থিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশ, অতিরিক্ত সেনা ও রসদ সরবরাহকারী বহর, অস্ত্রের গুদাম এবং সরবরাহপথ লক্ষ্য করে অভিযানগুলো পরিচালনা করা হয়। তবে ৩০৭ জনের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, তা স্পষ্ট করেনি সেনাবাহিনী। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথিরা।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সেনাবাহিনী একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলে থাকা অস্ত্রের গুদামে হামলা চালানোর কথা জানিয়েছে।

সেনাবাহিনীর অভিযোগ, হুথিরা হোটেলটিকে পর্যবেক্ষণকেন্দ্র ও গোলাবর্ষণের স্থান হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে আবাসিক এলাকাগুলোকে হুমকির মুখে রাখা এবং তাইজ শহরের ওপর অবরোধ বজায় রাখার চেষ্টা করা হচ্ছিল। ওই এলাকা থেকে গোলাবর্ষণ বন্ধ করতে সরকারি বাহিনী অভিযানও চালিয়েছে বলে জানানো হয়।

তাইজে এখনো সংঘর্ষ চলছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক সময়ে গ্রামীণ ও উপকূলীয় এলাকায় অগ্রগতি অর্জন করেছে হুথিরা।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের আরও কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।

বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সরকারি বাহিনী ও তাদের মিত্ররা দক্ষিণের এডেন এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

সূত্র: আনাদোলু

আরএ

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত দিয়েছে ইরান

প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো

হেবরনে ৫ লাখ ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল

রিয়াদে ড্রোন হামলা, প্রতিহত করার দাবি সৌদি জোটের

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর চালুর ঘোষণা

চুক্তি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান, ফের আলোচনার আহ্বান

গালিবাফকে ছাড়াই ভারতে ব্রিকসের বৈঠকে অংশ নিচ্ছে ইরান

বিদেশে মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের, চিন্তায় ট্রাম্প প্রশাসন

নতুন মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান