হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ মেলেনি

আণবিক সংস্থার প্রধান

আমার দেশ অনলাইন

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা। ছবি: রয়টার্স।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সমন্বিত কর্মসূচির কোনো প্রমাণ পাননি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, সংস্থাটি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি নিয়মতান্ত্রিক এবং কাঠামোগত কর্মসূচির উপাদান শনাক্ত করতে পারেনি।

একই সাথে তিনি নিশ্চিত করেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার চেয়ে অনেক বেশি।

গ্রোসি বলেন, এই ধরনের সমৃদ্ধকরণ এমন কিছু যা ‘শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই আছে’।

তিনি জোর দিয়ে বলেছেন, পরিদর্শকরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারেননি যে ইরান বোমা তৈরির ইচ্ছা পোষণ করছে।

তিনি বলেন, এই সমৃদ্ধকরণ ছিল ‘আমাদের উদ্বেগের কারণ’ । সেন্ট্রিফিউজগুলো ক্রমাগত ঘুরছিল এবং আরো বেশি পরিমাণে সেই উপাদান তৈরি করছিল। তাত্ত্বিকভাবে এটি ‘১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট ছিল। কিন্তু তাদের কি সেগুলি আছে, নেই।’ সূত্র: আলজাজিরা

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ