হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলোচনার জন্য প্রস্তুত, হামলা হলে বিধ্বংসী জবাব দেবে ইরান

আল-জাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আল-জাজিরা

কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরান প্রস্তুত। তবে দেশটির ওপর সামরিক হামলা হলে আরো কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধান খোঁজার বিষয়ে ইরান যেমন আন্তরিক, নিজেদের রক্ষার বিষয়েও তেমনি আন্তরিক।

তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

আরাগচি বলেন, ‘কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে আমরা প্রস্তুত। একই সময়ে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে আরো বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতেও আমরা প্রস্তুত।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে আজ একই ধরনের মন্তব্য করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপকে কেন্দ্র করে তিনি ওই মন্তব্য করেন।

তেহরানের এই অবস্থানে একদিকে কূটনৈতিক সমাধানের প্রস্তুতির কথা বলা হয়েছে, অন্যদিকে সামরিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার বার্তাও দেওয়া হয়েছে।

এএম

গাজার ভোটারদের প্রথম চাওয়া চাকরি ও নিরাপত্তা

ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে নিহত ১৩১৮

যুক্তরাষ্ট্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীনতা ছাড়া কিছুই দেয়নি: ইরান

হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০

হুথিদের হামলায় পুড়ছে সৌদি আরামকোর তেল স্থাপনা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যত অসম যুদ্ধকৌশল

ইসরাইল-তুরস্কের নতুন যুদ্ধের মঞ্চ হতে যাচ্ছে সোমালিল্যান্ড

ইসরাইলি গণহত্যায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩১

ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত