হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

আলজাজিরা

ছবি: রয়টার্স

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা চুক্তি সই করেছে।

বুধবার সৌদি রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সফরকালে এ চুক্তি সই হয়। এদিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন আল-শারা। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত শান্তিপূর্ণ উপায়ে প্রশমিত করার বিষয়ে তাদের আলোচনা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

বৈঠকে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে সামুদ্রিক নৌচলাচল এবং সমুদ্রপথের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান দুই নেতা।

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে গত মাসে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া।

আল-শারার এই সফর এবং দুই দেশের প্রতিরক্ষা চুক্তি ঘিরে সেই সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে চুক্তিতে সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

এএম

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ

নির্বাচনে জালিয়াতির প্রমাণ পায়নি কমিশন, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান