হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈরুতে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের

আমার দেশ অনলাইন

লেবাননের বৈরুতের শহরে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন দখলদার ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সতর্ক করে বলেন, বৈরুতের সমগ্র দক্ষিণ শহরতলি—যেখানে শহরের লাখ লাখ দরিদ্র বাসিন্দা বসবাস করেন—গাজার মতো ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে।

ইসরাইলের সামরিক বাহিনী ওই পুরো এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি এ হুমকি দেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে স্মোট্রিচ বলেন, খুব শিগগির দাহিয়েহ দেখতে খান ইউনিসের মতো হবে।

ইসরাইলের উত্তর সীমান্ত পরিদর্শনের সময় এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘হিজবুল্লাহ ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। আমরা ইরানে অক্টোপাসের মাথায় আঘাত করছি এবং একই সঙ্গে হিজবুল্লাহর হাত কেটে ফেলব। সূত্র: আলজাজিরা।

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু