হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তির পরিচয় জানাল ইরানি সংবাদমাধ্যম

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মোজতবা খামেনি, যিনি জনসমক্ষে না এসে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

তবে লন্ডনভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মাস্ক পরা ওই ব্যক্তি মোজতবা নন। তিনি ছিলেন আলি খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ জাভেদ খামেনি আলি খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা খামেনির সন্তান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। একই ঘটনায় বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনিসহ আরও কয়েকজন আহত হন।

ইরান ইন্টারন্যাশনালের দাবি, ওই হামলায় জাভেদ খামেনিও আহত হন এবং তার মুখের একটি অংশ দগ্ধ হয়। এ কারণে জানাজায় তিনি মুখ ঢাকতে কালো মাস্ক এবং মাথায় কালো ক্যাপ পরে উপস্থিত ছিলেন।

আলি খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দায়িত্ব গ্রহণের পরও মোজতবা এখনো প্রকাশ্যে আসেননি। তবে শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি লিখিত বার্তা প্রচার করা হয়। সেই বার্তায় আলি খামেনি ও অন্যান্য ইরানিদের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

চকরিয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ইউরোপে গিয়ে কেন আমেরিকানদের ওজন কমে

কোস্ট গার্ড নিষিদ্ধ পলিথিন জব্দে কঠিন ভূমিকা রেখেছে : বন প্রতিমন্ত্রী

ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে জেলেনস্কির নতুন উদ্যোগ

নেপালে আকস্মিক বন্যায় কৈলাসগামী ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

ধ্বংসস্তূপের মধ্যে চাষাবাদ, গাজায় বাঁচার লড়াই কৃষকদের

বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নারায়ণগঞ্জে মহানগর হেফাজতের পাল্টাপাল্টি কমিটি