হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন আগ্রাসনের নিন্দা আফগানিস্তান-ওমানের

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তান ও ওমান। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি।

এ সময় দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন। উভয় পক্ষই মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন এবং এই অঞ্চলের অন্যান্য দেশে সংঘাত বিস্তারের নিন্দা জানান তারা।

এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী। পাকিস্তানের আগ্রাসনের জবাবে আফগানিস্তানের প্রতিরক্ষামূলক পদক্ষেপ সম্পর্কে তালেবান সরকারের অবস্থান ওমানের কাছে তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

আঞ্চলিক সমস্যা সমাধানে কূটনীতিতে গুরুত্বারোপের পাশাপাশি চলমান উত্তেজনা মোকাবেলায় সংলাপই সর্বোত্তম পথ বলে মত দেন উভয় নেতা। সূত্র: ইন্ডিয়া টুডে

চেয়ার বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে