হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দ বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। তবে মার্কিন সেনাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ ও সামরিক সম্পদ বরাদ্দ অব্যাহত রাখার পক্ষে তিনি।

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলীয় এই সিনেটর বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জন্য নতুন অর্থায়ন বন্ধ করতে তিনি আইন প্রণয়নের চেষ্টা করছেন। একই সঙ্গে দেশটিতে দায়িত্ব পালনরত মার্কিন সেনাদের নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে চান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিলিব্র্যান্ড লিখেছেন, ‘ইরানে তার ব্যয়বহুল ও বেপরোয়া যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে আমি আজই লড়াই করছি।’

ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নতুন অর্থ বরাদ্দ বন্ধ করাই তার এই উদ্যোগের লক্ষ্য। তবে সেনাদের আত্মরক্ষার প্রয়োজনীয় অর্থায়ন এতে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন তিনি।

এএম

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই

ইরানের তেল ব্যবসায়ীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন হতাহত

নেতানিয়াহুর বিরুদ্ধে কি ঐক্য ধরে রাখতে পারবে বিরোধী জোট

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

যুক্তরাষ্ট্রের ৫৮ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

সৌদির আকাশসীমা ‘রণক্ষেত্রে’ পরিণত করার হুমকি হুথিদের

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: ইরান

ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, তবে মজুত দেশের বাইরে নয়: আরাগচি