হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের হাইকোর্টের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: মিডল ইস্ট মনিটর

অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আদেশ দিয়েছে ইসরাইলের হাইকোর্ট। সেই সঙ্গে ফিলিস্তিনিদের এই সম্পত্তিগুলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তারের নির্দেশ দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

এ ধরনের রায়ের ফলে যেকোনো সময় জোরপূর্বক উচ্ছেদ ও বাস্তুচ্যুতির আশঙ্কায় রয়েছে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি বাসিন্দারা।

পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় অবস্থিত বাতন আল-হাওয়া দীর্ঘদিন ধরে ইসরাইলি কর্তৃপক্ষ এবং বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি বাস করে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওল্ড সিটি’সংলগ্ন ফিলিস্তিনি মহল্লা সিলওয়ানে ইসরাইল বাড়ি ভাঙা এবং উচ্ছেদনীতি ত্বরান্বিত করেছে।

সিলওয়ানের আল-বুস্তান মহল্লায় ‘কিংস গার্ডেন’ নামে একটি পার্ক তৈরির পরিকল্পনা করছে ইসরাইল। এজন্য কয়েক ডজন বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং আরো অনেক বাড়ি ভাঙার আশঙ্কা করা হচ্ছে।

বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে সরিয়ে দিয়ে সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের স্থানান্তর করা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সিলওয়ানে ইসরাইলের গৃহীত সিদ্ধান্তগুলো ফিলিস্তিনি বাসিন্দাদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে নেওয়া একটি বৃহত্তর নীতির অংশ।

পূর্ব জেরুজালেম কংক্রিটের দেওয়াল ও কাঁটাতার দিয়ে বেষ্টিত, যার বেশির ভাগই পশ্চিম তীরের ভূমিতে নির্মিত হয়েছিল। ইসরাইল দাবি করেছে, তারা নিরাপত্তার কারণে প্রাচীরটি নির্মাণ করেছে, অন্যদিকে ফিলিস্তিন ও জাতিসংঘ বলছে, এটি ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনার অংশ।

আরএ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প