হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের কওম শহরে নেওয়া হলো খামেনির কফিন

আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির লাশ দেশটির রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সেখানে তার লাশ নিয়ে শোকের মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে একটি হেলিকপ্টারে করে খামেনির লাশ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়েছে।

এর আগে টানা তৃতীয় দিনের মতো রাজধানী তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, লাখো মানুষ ওই শোকের মিছিলে অংশ নেন। অনেকের মতে, ১৯৮৯ সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই ছিল সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রাকে করে খামেনির লাশের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত তার পরিবারের আরো চার সদস্যের লাশ বহন করা হয়। শোক মিছিলটি ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়।

কালো পোশাক পরিহিত শোকাহত মানুষ কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সি এক নাতনির লাশ ছিল।

এএম

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ