হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিজ নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ১৫ দেশের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজ নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টির বেশি দেশ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার ফলাফলে তিনি সন্তুষ্ট নন। খবর গালফ নিউজের।

যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এর পরই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং বেশ কয়েকটি ইউরোপীয় ও এশীয় দেশ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় তাদের নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলতে এবং কেউ এই মুহূর্তে সেখানে অবস্থান করলে যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কূটনীতিকেরা বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরিদর্শন প্রক্রিয়া এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এই অঞ্চলে অতিরিক্ত বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ এবং স্ট্রাইক এয়ারক্রাফ্ট মোতায়েন করেছে।

আরএ

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান