হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

আলজাজিরা

জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। ছবি: এপি

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশটিতে যাচ্ছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। আগামী সপ্তাহে তার লেবাননে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ইউনিফিলের কার্যক্রমের মেয়াদ শেষ হওয়ার কথা। জাতিসংঘ মেয়াদ না বাড়ালে ওই দিনই শেষ হবে বাহিনীর বর্তমান মিশন।

চলতি সপ্তাহের শুরুতে ইউনিফিলের কঠোর সমালোচনা করেন মাইক ওয়াল্টজ। মঙ্গলবার নিউইয়র্কে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’ আয়োজিত ‘ইসরাইল হায়োম সামিট’ অনুষ্ঠানে তিনি জাতিসংঘের এই শান্তিরক্ষী বাহিনীকে ‘সন্ত্রাসীদের মানবঢাল’ বলে অভিহিত করেন।

ওই অনুষ্ঠানে লেবাননে নিজের সফরের উদ্দেশ্যও স্পষ্ট করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘ইউনিফিল নামে পরিচিত এই মানবঢাল সরিয়ে দেওয়া এবং গত ২০ বছর ধরে সেখানে থাকা শান্তিরক্ষা মিশনে পরিবর্তন আনাই হবে আমার লক্ষ্য।’

এদিকে ইউনিফিলের পরিবর্তে বেসামরিক মিশন গঠনের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, ইউনিফিলের পরিবর্তে নতুন মিশন গঠনের ক্ষেত্রে সামরিক বাহিনী থাকা বাধ্যতামূলক নয়। এটি বেসামরিক মিশনও হতে পারে।

জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল দীর্ঘদিন ধরে লেবাননে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাহিনীটির বর্তমান ম্যান্ডেট বা কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। জাতিসংঘ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত না নিলে ওই দিনই এর অনুমোদন শেষ হবে।

এএম

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় জিসিসি মহাসচিবের নিন্দা

ইরাকের বাগদাদে প্রথম ইহুদি জাদুঘর চালু, কী আছে এতে

ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম

ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

গাজায় শীতের সঙ্গে লড়ছে শিশুরা

ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে সৌদি, নেপথ্যে কী

ইসরাইলি নেতাকে ফ্রান্সে ঢুকতে বাধা

আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরুর ফতোয়া