হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি বেড়ে ৫৯২, বসবাস করছে ৭ লাখের বেশি ইহুদি

আল-জাজিরা

ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২টিতে দাঁড়িয়েছে। এসব অবৈধ বসতি ও ফাঁড়িতে ৭ লাখের বেশি ইসরাইলি বসবাস করছেন। ফিলিস্তিনি সরকারের একটি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ নাগাদ অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে মোট ৭ লাখ ৮০ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছিলেন। তাদের মধ্যে ৩ লাখ ৩৬ হাজার জন পূর্ব জেরুজালেম শহরে বসবাস করেন।

ফিলিস্তিনি এই কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের ৪২ শতাংশ এলাকা বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। এরপর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে মনে করে।

কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বসতির বিস্তার অব্যাহত রয়েছে। এসব বসতিতে বিপুলসংখ্যক ইসরাইলি নাগরিকের বসবাসের পাশাপাশি ওই অঞ্চলের বড় একটি অংশ ইসরাইলের নিয়ন্ত্রণে থাকায় ফিলিস্তিনিদের ভূখণ্ড ও ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আরো জটিল হয়ে উঠছে।

এএম

ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান

তেহরান-মস্কোর কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রেসিডেন্টের বৈঠক

বিকল্প পাইপলাইনে তেল পরিবহন বাড়াচ্ছে সৌদি আরব

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা, তেলের দাম বেড়ে ১১৪ ডলার

পুরো পশ্চিম তীরে পূর্ণ লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা

মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক

ফের হামলা হলে মধ্যপ্রাচ্যে ৭ দেশের তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

হামলার মুখে আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি

পশ্চিম তীরে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরাইল