হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির জানাজার জন্য তেহরানের আকাশসীমা বন্ধ করছে ইরান

আমার দেশ অনলাইন

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের আনুষ্ঠানিকতা পালনের জন্য আজ সোমবার তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিতে যাচ্ছে ইরান। যদিও রোববার জানাজা চলাকালীন ফ্লাইট চলাচল অব্যাহত ছিল।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, রাজধানীতে গণস্মরণানুষ্ঠান চলার কারণে সোমবার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত পরিষেবা স্থগিত থাকবে।

মেহরাবাদ বিমানবন্দর মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বন্ধই থাকবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, চূড়ান্ত দাফন অনুষ্ঠানের সময় ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

টপ নিউজ: চার বন্ধু রাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক লাখ কোটি টাকা

বিও হিসাব খোলায় চালু হচ্ছে ই-কেওয়াইসি