হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। ছবি : সংগৃহীত

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ইরান উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছিল। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এ কথা জানিয়েছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার শুরু পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজের সবচেয়ে কাছের অবস্থান এটি বলে জানিয়েছে বিবিসি।

উপগ্রহের ছবিতে দেখা গেছে, গত শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে, যা ইরানি উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে।

উপগ্রহের ছবি দৃশ্যমান আরও দুটি কাছাকাছি যুদ্ধজাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। এগুলো ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে।

সূত্র: বিবিসি।

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ