হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন নতুন করে ইরানে হামলা চালালে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রতিশোধমূলক হামলা সম্প্রসারণের ইঙ্গিত দিল দেশটি।

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে ইরান শুধু আশপাশের মার্কিন সামরিক স্থাপনাগুলোতেই পাল্টা আঘাত সীমাবদ্ধ রাখবে না।

রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হানা হবে।’ তার ভাষ্য অনুযায়ী, ইউরোপের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো ইরানে হামলা চালানোর কাজে ব্যবহৃত হলে সেসব স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে।

এছাড়া যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনাদের অবস্থানের সুযোগ দিয়েছে, তাদের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা না করারও হুঁশিয়ারি দেন তিনি।

সাক্ষাৎকারে রেজাই আরো বলেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো আলোচনা চলছে না। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে কোথাও স্থানান্তর করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে। এমন পরিস্থিতিতে রেজাইয়ের এই বক্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: জিও নিউজ

আরএ

হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

মক্কায় আছড়ে পড়ল হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই, প্রজন্ম গড়ার কারিগর দাঁড়ালেন খাবারের লাইনে

মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪ ফিলিস্তিনি

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

কঠিন চাপের মুখে নেতানিয়াহু

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান