হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ক্রেমলিন। খবর আলজাজিরার।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সংঘাত নিরসনে সহায়তা করতে রাশিয়া ইরানের ইউরেনিয়ামের পুরো মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত ছিল।

রুশ বার্তা সংস্থা আরআইএ’র বরাতে তিনি জানান, “রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে নিতে প্রস্তুত ছিল। এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”

এর আগে গত বছরের জুন মাসে প্রথম ইরানের ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রয়টার্সের মতে, রাশিয়া এই সপ্তাহে আবারো প্রস্তাবটি দিয়েছে।

পেসকভ আরো বলেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও এ উদ্যোগে ফিরতে প্রস্তুত আছেন এবং সংশ্লিষ্ট দেশগুলো চাইলে বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা