হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথিরা যুক্তরাজ্যের তৈরি সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। হুথিসংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্রের মতো বস্তু যুদ্ধবিমানটির দিকে ছুটে যাওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। তবে বিমানটি ধ্বংস হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটেনের কাছ থেকে সৌদি আরবের ৭২টি টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তির মূল্য ছিল ৪৪৩ কোটি পাউন্ড। লন্ডন দীর্ঘদিন ধরে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে আসছে। যুদ্ধবিমানটি সত্যিই ভূপাতিত হয়ে থাকলে, তা হবে এ ধরনের যুদ্ধবিমানের বিরল যুদ্ধকালীন ক্ষতি।

ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক স্টিভেন ওয়াগনার বলেছেন, ভিডিওতে দেখা বিমানটি ইউরোফাইটার টাইফুন বলে মনে হলেও সেটি ধ্বংস হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে প্রথমবারের মতো পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।

সূত্র: টেলিগ্রাফ

আরএ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের আকাশপথ, বেড়েছে ভাড়া ও ভোগান্তি

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করতে ইসরাইলকে চীনের কড়া বার্তা