ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির প্রবেশপথে যুক্তরাষ্ট্রের পরিচালনায় থাকা একটি ‘সেইল ড্রোন’ ধ্বংস করা হয়েছে।
ইরানিদের দাবি, পালতোলা নৌকার আকৃতিবিশিষ্ট ওই ড্রোনটির মাধ্যমে পরিচালিত একটি ‘আক্রমণাত্মক মিশন’ তারা নস্যাৎ করেছে। ওয়াশিংটন অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এরআগে, আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন নজরদারি নৌযানে হামলা চালিয়েছে আইআরজিসি।
তবে হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, নৌযানটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ঘটনাটি ঠিক কখন ঘটেছে—এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সূত্র: আল জাজিরা/আনাদোলু
আরএ