হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির তেল স্থাপনায় ফের হামলা হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ইস্ট ওয়েস্ট তেল পাম্পিং স্টেশনে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। সেই সঙ্গে রিয়াদ বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছে তারা। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

হুথিরা দাবি করেছে যে তারা সৌদি আরবের ইস্ট ওয়েস্ট অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনে হামলা চালিয়েছে।

এর আগে হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করে সৌদি জোট। ইরান সমর্থিত হুথিদের হুমকির উৎসগুলো নির্মূল

করার লক্ষ্যে সামরিক অভিযান চালানো হয় বলে জানায় তারা।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরো জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে সৌদির দাহরানে অবস্থিত রাষ্ট্রায়ত্ত আরামকো তেল কোম্পানিতে হামলা চালায় হুথিরা। এতে প্রশাসনিক ভবনে আগুন ধরলেও কেউ হতাহত হয়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মক্কা জোটের প্রতিনিধিরা

নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে মিয়ানমারে পৌঁছায় ইরানের জ্বালানি

ইসরাইলের নির্বাচনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হামলা হুথিদের

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

মার্কিন সহায়তায় হরমুজ দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি উপসাগরীয় দেশগুলোর

নেতানিয়াহু বিদায় নিলেই কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে

হুমকি দিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

দেশের জন্য জীবন উৎসর্গ করতে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন তিন কোটি ইরানি, আছেন নারীরাও

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ