হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নাগরিক লক্ষ্যবস্তুতে হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান রাশিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলার তৃতীয় দিন চালিয়েছে। শনিবার চালানো হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ হামলায় অনেক ক্ষেত্রেই বেসামরিক অবস্থানকে লক্ষবস্তু করে হামলা চালানো হয়েছে। প্রথম দিনের হামলাতেই ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রায় শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান এ সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে অঞ্চলজুড়ে নাগরিক লক্ষ্যবস্তুতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সব পক্ষের প্রতি অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘ইরান বা আরব দেশ—যেখানেই হোক না কেন, কোনো নাগরিক লক্ষ্যবস্তুতে হামলা গ্রহণযোগ্য নয়।’

মস্কো জোর দিয়ে বলেছে, উত্তেজনা প্রশমনে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়া উচিত। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড