হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদ বিমানবন্দরের কাছে আবারো ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েক ঘণ্টা আগেই একই স্থাপনাকে লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। খবর আলজাজিরার।

বার্তা সংস্থা এএফপি-কে এক ইরাকি কর্মকর্তা জানান, ‘বাগদাদ বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’

বাগদাদের আরেকটি নিরাপত্তা সূত্রও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক স্থাপনা রয়েছে। অতীতে এখানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনারাও অবস্থান করত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের ড্রোন হামলার ঘটনা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন