তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম উল্লেখ করা হয়নি। একই সঙ্গে চুক্তিতে অন্য দেশগুলোর যোগ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা চাগরি এরহান।
সৌদি আরব যখন হুথিদের হামলার মুখে রয়েছে, তখন ইতালির নেপলসে দেওয়া বক্তব্যে এরহান বলেন, মক্কা চুক্তি তুরস্কের বিদ্যমান জোটগুলোর বিকল্প নয়। বরং এটি বিদ্যমান জোটগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে।
তিনি বলেন, ‘মক্কা চুক্তি তুরস্কের বিদ্যমান জোটগুলোর বিকল্প নয়, বরং পরিপূরক।’
গত আগস্টে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি সদস্যদেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও সেই হামলার শিকার হিসেবে গণ্য হবে।
চুক্তিতে অন্য দেশগুলোর যোগ দেওয়ার সুযোগ রাখা হলেও কোন দেশ বা পক্ষকে সম্ভাব্য শত্রু হিসেবে বিবেচনা করা হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
এএম