হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুর্কি-ইরান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা

আমার দেশ অনলাইন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার তুর্কি সমকক্ষ হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়া, চলমান আঞ্চলিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব পায়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং উত্তেজনা কমানোর উপায় নিয়েও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মতবিনিময় করেন।

এদিকে, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করছে তুরস্ক। একই সঙ্গে প্রতিবেশী ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে আঙ্কারা। তুর্কি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পরিস্থিতির আরো অবনতি হলে সীমান্ত পেরিয়ে বড় ধরনের শরণার্থী প্রবাহ সৃষ্টি হতে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে তুরস্কের কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল