হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে সংস্থাটির নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আর্লি ওয়ার্নিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান এর আগে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এবং এসব হামলার অন্যতম লক্ষ্য হিসেবে আল ধাফরা বিমানঘাঁটির নামও উল্লেখ করা হয়েছে।

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি