হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঠোঁটে মুনাজাত, দৃষ্টি দিগন্তে—খামেনির এক ঐতিহাসিক বিদায়

আমার দেশ অনলাইন

ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনির শোক মিছিল। ছবি: আল-জাজিরা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিপ্লবের শহীদ নেতার জাঁকজমকপূর্ণ জানাজা ও বিদায় অনুষ্ঠানের কথা উল্লেখ করে লিখেছেন, ‘এক মহান সত্তা চলে গেছেন, কিন্তু তিনি যা স্মৃতি হিসেবে রেখে গেছেন, তা শুধু একটি নাম বা একটি যুগের চেয়েও বেশি কিছু; এটি আত্মবিশ্বাস, মর্যাদার আকাঙ্ক্ষা, স্বাধীনতার দাবি, দেশপ্রেম এবং ঘটনাবহুল ঝড়ের সামনে দৃঢ় থাকার এক উত্তরাধিকার।’

মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার রাতে তেহরানে বিপ্লবের শহীদ নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়া লাখো শোকাহত কিন্তু গর্বিত ইরানির একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আজ ইরানিরা ইরানের রাজধানীতে এমন এক মহান নেতাকে বিদায় জানিয়েছে, যার মতো মানুষ ইতিহাস খুব কমই সৃষ্টি করেছে। এই অনন্য বিদায়ের মুহূর্তে ঠোঁটে প্রার্থনা, আর দৃষ্টি প্রসারিত দিগন্তের দিকে; যেন ইতিহাস এক মুহূর্তের জন্য থেমে গেছে, নিজের খাতার আরেকটি পাতা উল্টানোর জন্য।’

ইসমাইল বাঘাই আরো লেখেন, ‘মাটি দেহগুলোকে বুকে ধারণ করে, কিন্তু যে চিন্তাধারা একটি জাতিকে আত্মবিশ্বাস, স্বাধীনতা রক্ষা এবং আদর্শের পথে অবিচল থাকার আহ্বান জানায়, তা সময়ের প্রবাহে কখনো ক্ষয়প্রাপ্ত হয় না।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘যদি কোনো সরল বৃক্ষ বাগান থেকে চলে যায়, তবুও সে পরবর্তী চারা গাছগুলোর জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার শিক্ষা রেখে যায়। আর যে বীজ মাটিতে যায়, তা আবার স্বাধীনচেতা মানুষের বিবেকে নতুন অঙ্কুর হয়ে ফিরে আসে। এটাই এমন এক উত্তরাধিকার, যার ওপর বছরের ধুলো কখনো জমে না।’

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ