হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর এক বিবৃতিতে জানায়, তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এলইএফ) তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। ওই বাহিনীকেই হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর মৃত্যুর জন্য দায়ী একটি প্রধান সংস্থা হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক সহিংসতা ও দমনমূলক কৌশল ব্যবহার করেছে, যার ফলে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র।

এসআর

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট