হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ডিজেল বন্ধ, বিপর্যয়ের মুখে গাজার চিকিৎসাব্যবস্থা

আল-জাজিরা

ছবি: রয়টার্স

অর্থসংকটের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এ তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় আল-বুরশ বলেন, বর্তমানে যে সামান্য পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে, তা দিয়ে স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো কোনোভাবে সচল রাখা সম্ভব হচ্ছে। এর মধ্যেই ডিজেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নতুন সংকট তৈরি করবে এবং গাজার স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরো বাড়াবে।

আল-বুরশ বলেন, ডিজেল সরবরাহ বন্ধ হলে শুধু হাসপাতালের জেনারেটর বন্ধ হবে না। অস্ত্রোপচারকক্ষ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের কার্যক্রমও থেমে যাবে। ভেন্টিলেটর ও অক্সিজেন সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়বে। ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালাইসিস নেওয়া রোগী, আহত ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।

আল-বুরশ আরো বলেন, অ্যাম্বুলেন্স সেবা এবং ওষুধ ও টিকার সংরক্ষণব্যবস্থাও অচল হয়ে যাবে। এটি সাময়িক জ্বালানি সংকট নয়; বরং হাসপাতালগুলোকে সম্পূর্ণ বন্ধের দিকে ঠেলে দেবে এবং প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকি বাড়াবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডব্লিউএইচও, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

তবে ডিজেল সরবরাহ বন্ধের বিষয়ে ডব্লিউএইচও-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএম

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব