হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘হরমুজ থাকবে ইরানের হাতেই, ছাড়তে হবে বিদেশিদের’

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান ও বর্তমান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসেন রেজায়ি বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কারো সঙ্গেই কোনো আলোচনায় বসবে না।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অবশ্যই ইরানের হাতে থাকতে হবে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে জানা গেছে, রেজায়ি এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ‘যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাতছাড়া হয়, তাহলে শত্রুরা আবারো এটিকে ইরান ও দেশটির জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।’

সাবেক এই সামরিক কমান্ডার আরো জোর দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোকেই নিতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় যে দেশেরই হোক না কেন, সব বিদেশি বাহিনীকে এই অঞ্চল ত্যাগ করতে হবে।

রেজায়ির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির উপস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। তেহরানের এই অবস্থান মূলত এই অঞ্চলে তাদের সার্বভৌমত্ব বজায় রাখার অনড় মনোভাবেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

ইসরাইলে আরো উগ্র নতুন প্রজন্মের উত্থান

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ

পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে ইরান

মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

হরমুজ খোলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেল ইরান

ইসরাইলগামী ফ্লাইট ‘হাইজ্যাকের চেষ্টা’, সৌদিতে জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতার

নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসির