হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

আমার দেশ অনলাইন

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারী। এ সময় তাদের কেউ কেউ মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচারও পালন করেন।

জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে ওয়াফা জানায়, কয়েকটি দলে ভাগ হয়ে বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের পূর্বাংশে প্রবেশ করেন। এ সময় তাদের কয়েকজন ডোম অব দ্য রকের বিপরীত পাশে দাঁড়িয়ে কথিত ‘এপিক প্রোস্ট্রেশন’ বা বিশেষ ধরনের ধর্মীয় সিজদা পালন করেন। পুরো সময়জুড়ে তাদের নিরাপত্তা দেয় ইসরাইলি দখলদার বাহিনী।

আল-আকসার পূর্বাংশে বসতি স্থাপনকারীদের এ ধরনের ধর্মীয় আচার অব্যাহত রয়েছে। অন্যদিকে, যেসব এলাকায় বসতি স্থাপনকারীরা অবস্থান করছেন কিংবা তাদের চলাচলের জন্য নির্ধারিত পথ রয়েছে, সেসব এলাকায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

সকাল ও বিকেলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় মুসল্লিদের ওপর এ বিধিনিষেধ কার্যকর থাকে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।

সূত্র: ফানা নিউজ, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা ও কাতারভিত্তিক সংবাদ সংস্থা কিউএনএ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়

আমিরাতে রেড অ্যালার্ট জারি

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান