হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

আল-জাজিরা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। এ সময় মসজিদুল হারামে কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য ধারণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিও প্রতিবেদনে এ দৃশ্য তুলে ধরা হয়েছে।

বৃষ্টির সময় মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বর্ষণ শুরু হয়। ভারি বৃষ্টির মধ্যেও মুসল্লিরা মসজিদুল হারামে নামাজ আদায় অব্যাহত রাখেন।

আবহাওয়ার অবনতির কারণে সৌদি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা এবং নিচু এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসেও মক্কাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। এর সঙ্গে শিলাবৃষ্টি, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়।

আল-জাজিরার ভিডিওতে বৃষ্টির মধ্যে মসজিদুল হারামের পরিবেশ এবং কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য বিশেষভাবে ফুটে উঠেছে।

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

গাজার শিক্ষাব্যবস্থা ইউনেস্কোর কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই: জাতিসংঘ

গাজার যুদ্ধ যেভাবে বদলে দিয়েছে ফিলিস্তিনি পুরুষদের জীবন

সৌদিতে ক্যামেল ফেস্টিভালে ১৩১ মিলিয়ন ডলারের ১১৪ উট

জ্বালানি সরবরাহ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনছে সিরিয়া

উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান সৌদি-আমিরাতের

ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়ার বিমান চলাচল, নতুন রুট ও বিমানবন্দর প্রকল্পে অগ্রগতি

ইয়েমেনে এক দিনে ৫৮ বার বিমান অভিযান চালিয়েছে সৌদি

অনিশ্চিত গতিপথে ইরান যুদ্ধ, শেষ পরিণতি আসলে কী