হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলা ‘চুক্তি ভেঙে দিতে পারে’: ডগ ব্যান্ডো

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বিশেষ সহকারী ডগ ব্যান্ডো বলেছেন, লেবাননে ইসরাইলের চলমান হামলা বন্ধ করতে ওয়াশিংটনকে তেল আবিবের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তবে এটি সহজ হবে না। কারণ যুক্তরাষ্ট্রে ইসরাইলের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কও এ ক্ষেত্রে বড় একটি বিষয়।

ব্যান্ডোর মতে, ট্রাম্প মূলত বৈরুতে হামলা বন্ধ করার বিষয়ে মনোযোগী বলে মনে হচ্ছে। অন্যদিকে ইরান দক্ষিণ লেবাননের পরিস্থিতির দিকে নজর রাখছে, যেখানে সংঘাতের কারণে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘ইসরাইলের ওপর প্রকৃত চাপ প্রয়োগ না করা হলে নেতানিয়াহু দক্ষিণ লেবাননে হামলা বন্ধের আহ্বান সহজেই উপেক্ষা করতে পারবেন।’

যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট প্রভাব রয়েছে উল্লেখ করে ব্যান্ডো বলেন, ওয়াশিংটন ইসরাইলকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে। ফলে লেবাননসহ অন্যান্য অঞ্চলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালিয়ে যেতে চাইলে ইসরাইলের জন্য মার্কিন সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তিনি বলেন, ‘এ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টই দীর্ঘ সময়ের জন্য ইসরাইলের কাছে অস্ত্র বা অর্থসহায়তা বন্ধ করতে প্রস্তুত হননি। এছাড়া কংগ্রেসও সম্ভবত এমন সিদ্ধান্ত সমর্থন করবে না।’

ব্যান্ডোর সতর্কবার্তা, ‘যদি ট্রাম্প বাস্তবিক চাপ প্রয়োগ না করেন বা তা করার কার্যকর উপায় খুঁজে না পান, তাহলে এসব পদক্ষেপ শেষ পর্যন্ত কেবল রাজনৈতিক প্রদর্শনী হয়ে থাকবে। ইরানও এতে সন্তুষ্ট হবে না। ফলে বিদ্যমান চুক্তি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।’

সূত্র: আলজাজিরা

এসআর

ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত

আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ নেতানিয়াহুর

সিনজারের সংকট কি এবার সমাধান করতে পারবে বাগদাদ

আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ

ইরানের নিরাপত্তাপ্রধানকে চিঠি দিয়ে যা চাইলেন ভ্যান্স

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথিরা

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের

পরমাণু বোমা তৈরির অনুমতি দিতে সর্বোচ্চ নেতার প্রতি ইরানি আইনপ্রণেতার আহ্বান

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল