হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত

আমার দেশ অনলাইন

তেহরানের কাঁচাবাজার। ছবি: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের নৌ ও স্থল অবরোধ সত্ত্বেও আগামী ছয় মাস দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত রয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ রেজা তালাই বলেছেন, ইরানে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ‘সব সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অসম্ভব পরিস্থিতি তৈরি হলেও আগামী ছয় মাস পর্যন্ত দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও সুরক্ষিত থাকবে।’

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধে অবরোধ আরোপের পরিকল্পনার কথা জানায়। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধ আরো বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

ইসরাইলের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন

হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজে মাইন বিস্ফোরণের শিকার তেলবাহী ২ ট্যাংকার

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট