হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সানন্দজে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলায় নিহত ২

আমার দেশ অনলাইন

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল। সোমবার ভোরে তেহরানে উড়ে যায় ইসরাইলি বিমান। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তেহরানের প্রাণকেন্দ্রে আঘাত হানছে। ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, কেন্দ্রীয় শহর সানন্দজে হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সানন্দজে শত্রুদের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে শহরের পুলিশ স্টেশনের পাশের বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী শহরের বিভিন্ন অংশে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকাও রয়েছে।

এছাড়া ইরানের কেরমানশাহ বিমানবন্দরের কাছে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ