হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

পশ্চিম তীরের হেবরনে ভবন ভাঙা ও ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ শুরু করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সামরিক চৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই সেনা নিহত হওয়ার পর এ কাজ শুরু করে দখলদার তেল আবিব।

হামলার পর হেবরনে পূর্ণ অবরোধের ঘোষণা দেয় ইসরাইলি সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার থেকে পশ্চিম তীর পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে পরবর্তীতে আগের অবস্থান থেকে কিছুটা সরে হেবরন ও হালহুল শহর ঘিরে অবরোধের কথা বলেন।

শুক্রবার হেবরনের ফারশ আল-হাওয়া এলাকায় ভবন ভাঙা শুরু হয়। সিএনএনের পাওয়া একটি ভিডিওতে এক ইসরাইলি সেনাকে আবাসিক ভবনের বাসিন্দাদের পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিতে দেখা যায়।

ইসরাইলি মানবাধিকার সংগঠন বি’তসেলেম ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, উত্তর পশ্চিম তীরের শরণার্থীশিবিরগুলোতে উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে ইসরাইল।

আগামী নির্বাচনের মাত্র চার দিন আগে এই হামলা নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানের যে ভাবমূর্তি তিনি তুলে ধরতে চান, এ ঘটনা তার জন্য নতুন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে।

সূত্র: সিএনএন

আরএ

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

পশ্চিম তীরে ১৫ শহর-জনপদে ইসরাইলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি