হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আইআরজিসি

আল-জাজিরা

প্রতীকী ছবি

ওমান সরকারের ওপর যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

চলমান হামলার ঘটনাপ্রবাহ নিয়ে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এই দাবি করেছে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ওয়াশিংটন আবারও হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি পথ ব্যবহার করে বেশ কয়েকটি জাহাজ পাঠানোর চেষ্টা করেছিল। তবে তাদের এই চেষ্টা (ইরানের) নৌবাহিনীর ‘অনমনীয় ও চূড়ান্ত পদক্ষেপে’ নসাৎ হয়ে যায়।

বিবৃতিতে আরো বলা হয়, এরপর যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলের বেশ কয়েকটি উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এর জবাবে আইআরজিসি ‘প্রতিশ্রুতি অনুযায়ী’ মার্কিন আগ্রাসনের একটি ‘বিধ্বংসী জবাব’ দিয়েছে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে চালানো হামলাকে তারা এই জবাব হিসেবে উল্লেখ করেছে।

আইআরজিসি এই হামলাকে তাদের প্রথম দফার প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। একই সঙ্গে বাহিনীটি সতর্ক করে দিয়ে বলেছে, ‘বিশ্বাসঘাতক আমেরিকার এই আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর ও ভয়াবহ জবাব দেওয়া হবে।’

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক