হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

আমার দেশ অনলাইন

গাজার খান ইউনিসে জাতিসংঘের গাড়ি। ছবি: টাইমস অব ইসরাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২০ দফা পরিকল্পনার আওতায় ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা না করলে গাজার দায়িত্ব আবারও জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া এবং হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কাউন্সিলের উপদেষ্টা জশ গ্রুয়েনবাম ওয়াইনেটকে বলেন, ‘আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি এবং ইসরাইলকে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ব্যর্থতা হতাশাজনক।’

তিনি আরো বলেন, ‘ইসরাইলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি আর রক্ষা করতে না চায়, তাহলে শুধু আমাদের তা জানিয়ে দিক। আমরা গাজার চাবি জাতিসংঘের হাতে ফিরিয়ে দেব।’

ওয়াইনেট জানিয়েছে, গত সপ্তাহে ইসরাইল সফর করা কাউন্সিলের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা (প্রেজেন্টেশন) তাদের হাতে এসেছে। উপস্থাপনার শেষ স্লাইডে ‘গাজার বিকল্প ভবিষ্যৎ’ শিরোনামে পরিকল্পনাটি পরিত্যক্ত হলে সম্ভাব্য কয়েকটি পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

এসব বিকল্পের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন ও কংগ্রেসের পক্ষ থেকে গাজা পুনর্গঠনে ভিন্ন পরিকল্পনা গ্রহণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার দায়িত্ব গ্রহণ (সম্ভবত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর মাধ্যমে), ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে দায়িত্ব হস্তান্তর কিংবা হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

এছাড়া সর্বশেষ বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে গাজার জনগণের প্রশাসনিক ও মানবিক ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব ইসরাইলের ওপর বর্তানো।

উপস্থাপনার আরেকটি স্লাইডে বলা হয়েছে, হামাস গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি গ্রহণ করেছিল। সে সময় সংগঠনটি অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনক্ষমতা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। প্রস্তাবিত এই কারিগরি প্রশাসনিক কমিটির গাজার দায়িত্ব নেওয়ার কথা।

গ্রুয়েনবাম অভিযোগ করে বলেন, ‘আমরা বর্তমানে অচলাবস্থার মধ্যে রয়েছি। এর কারণ, নেতানিয়াহু সরকারের অভ্যন্তরের কিছু রাজনৈতিক পক্ষ আমাদের অগ্রসর হতে বাধা দিচ্ছে। ফলে হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা যাচাই করার সুযোগও আমরা পাচ্ছি না।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

যুক্তরাষ্ট্রের ৫৮ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

সৌদির আকাশসীমা ‘রণক্ষেত্রে’ পরিণত করার হুমকি হুথিদের

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: ইরান

ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, তবে মজুত দেশের বাইরে নয়: আরাগচি

ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান

সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুথিদের

ইরানের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি

ইয়েমেনের সমুদ্রবন্দর খালি করার নির্দেশ সৌদি নেতৃত্বাধীন জোটের